Friday, April 10, 2026

এসএসসির যোগ্য-অযোগ্যদের বাছাই করতে ‘চাকরিহারা’দের জিজ্ঞাসাবাদ CBI- এর

Date:

Share post:

যোগ্য – অযোগ্য কারা? রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায় এই একটা প্রশ্নের সদুত্তর না মেলার জন্য। যদিও কলকাতা আদালতের (HC) নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি (School Service Commission) জানিয়েছে তালিকা করে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এবার জেলা ভিত্তিক তালিকা ধরে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে তলব করা শুরু করেছে সিবিআই (CBI)। সোমবারের পর মঙ্গলেও চলছে জিজ্ঞাসাবাদ।

সিবিআই সূত্রে খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ ‘অযোগ্য’ শিক্ষকদের নিজাম প্যালেসের (Nizam Palace) তলব করা হয়েছে। OMR যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখানেই কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের OMR- এ কারচুপি হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। SSC অনেককে চিহ্নিত করেছে। এবার ৬টি তালিকা ধরে তাঁদেরই তলব করছে সিবিআই (CBI)।

 

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...