Saturday, April 4, 2026

মহারাষ্ট্রে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি! উদ্ধার কোটি কোটি টাকার বান্ডিল-সোনা

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের দেশ থেকে উদ্ধার কোটি কোটি টাকা। এবার বানিজ্যনগরী থেকে এত টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেড়ে আয়কর দফতর (Income Tax) অভিযান চালিয়ে নগদ ১৭০ কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধার করেছে। জানা গিয়েছে, ৭২ ঘণ্টা ভান্ডারী ফিন্যান্স এবং আদিনাথ কো-অপারেটিভ ব্যাঙ্কে তল্লাশি চালায় আয়কর কর্তারা। তার মধ্যে কেবলমাত্র নগদ টাকা গুনতেই লেগেছে ১৪ ঘণ্টা!

আয়কর দফতর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারী পরিবারের বেসরকারি বিনিয়োগের ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় কর ফাঁকির অভিযোগ সামনে আসতেই পুণে, নাসিক, নাগপুর, পরভনি, ছত্রপতি শম্ভাজিনগর এবং নান্দেড়ের মতো মহারাষ্ট্রের ছ’জেলায় শতাধিক আয়কর আধিকারিক তল্লাশি শুরু করে। আয়কর দফতর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারীদের ‘ভান্ডার’ থেকে মোট ১৭০ কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতে রয়েছে ১৪ কোটি নগদ। তবে সূত্রের খবর, টাকা গুনতে ব্যাঙ্ক থেকে যে যন্ত্র আনা হয় সেই যন্ত্র চালিয়েও সব টাকা গুনতে প্রায় ১৪ ঘণ্টা সময় লেগে যায়।

 

তবে শুধু টাকা নয় উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা এবং প্রচুর নথিপত্র। যে নথিগুলি পৃথক পৃথক ভাবে যাচাই করে দেখছেন আয়কর কর্তারা। তাঁদের সন্দেহ, নথি থেকে আরও বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে।

সূত্রের খবর, একশো জনেরও বেশি আয়কর আধিকারিক ২৫টি গাড়িতে চেপে নান্দেড়ে পৌঁছন। নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে আয়কর দফতর। আগামিদিনেও আয়কর দফতর নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে এ ভাবেই তল্লাশি অভিযান জারি রাখবে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের নান্দেড়ে আয়কর দফতরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা, কেজি কেজি সোনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...