Thursday, February 12, 2026

পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হার, প্লে অফে উঠেও ব্যাটিং পারফরমেন্স নিয়ে অস্বস্তিতে রাজস্থান

Date:

Share post:

এবারের আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস। বুধবার সম্মানরক্ষার ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে পাঞ্জাব কিংস শেষপর্যন্ত ৫ উইকেটে জয়লাভ করেছে।

পাঞ্জাবের সামনে জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট ছিল। কিন্তু, দলের টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এই টার্গেটকেও কঠিন করে দিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত স্যাম কারেন (৪১ বলে অপরাজিত ৬৩ রান) এবং জীতেশ শর্মার (২০ বলে ২২ রান) পার্টনারশিপ মুখ রক্ষা করে। আগামী ১৯ মে লড়াই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে রাজস্থানের এই হার যে খানিকটা ব্যাকফুটে ঠেলে দিল।

প্লে-অফ থেকে ছিটকে যাওয়া পাঞ্জাবের বিরুদ্ধে হার হজম করা কঠিন রাজস্থানের পক্ষে। প্লে-অফে উঠে গিয়েছেন সঞ্জুরা। কিন্তু পর পর চারটি ম্যাচ হারতে হল তাঁদের। শেষ ম্যাচে রাজস্থান খেলবে কলকাতার বিরুদ্ধে।
গত দুটো ম্যাচেই তাদের ব্যাটিং পারফরম্যান্স যথেষ্ট খারাপ হয়েছে। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে রাজস্থান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, সেই ম্যাচে সঞ্জু স্যামসনরা ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। সেইসঙ্গে দলের পারফরম্যান্সও একেবারে জঘন্য হয়েছিল। এবার পাঞ্জাবের বিরুদ্ধেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত রাজস্থানের জন্য বুমেরাং হয়ে ফিরে আসে।

 

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...