Saturday, March 28, 2026

‘সেম-সেম’ স্লোগান, এবার কলেজ পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল!

Date:

Share post:

অস্বস্তি কাটছে না রাজ্যপালের। এবার কলেজ পড়ুয়াদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সি ভি আনন্দ বোস। আজ হাজরায় একদল কলেজ পড়ুয়ার বিক্ষোভের মুখে পড়েন তিনি। আনন্দ বোসকে দেখে সেম-সেম’ স্লোগান ওঠে। প্রথমে রাজভবনের মহিলাকর্মীর ‘শ্লীলতাহানি’, তারপর নৃত্যশিল্লীকে ‘ধর্ষণ’! মহিলা ঘটিত জোড়া অভিযোগের চাপে এমনিতেই ব্যাকফুটে রাজ্যপাল, তার উপর পড়ুয়াদের বিক্ষোভ আরও অস্বস্তি বাড়াল তাঁর।

রাজভবনে মহিলা কর্মীর ‘শ্লীলতাহানি’ কাণ্ডের মধ্যেই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘ধর্ষণে’র রিপোর্ট জমা পড়েছে নবান্নে। লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। ওই মহিলার দাবি, বিদেশমন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য় তাঁকে দিল্লিতে নিয়ে যান রাজ্যপাল। এরপর হোটেল গিয়ে ওই মহিলাকে নাকি ধর্ষণ করেন!

সেই আবহে আজ, বৃহস্পতিবার হাজরা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে যান রাজ্যপাল। হাসপাতাল থেকে যখন বেরোচ্ছিলেন, তখন যৌন হেনস্তার অভিযোগে প্রতিবাদে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া।

এদিকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ফের রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন রাজভবনের নির্যাতিতা। সমস্ত সরকার ও বেসরকারি সংস্থাকে তাঁর অনুরোধ, তাদের অনুষ্ঠানে যেন বোসকে আমন্ত্রণ জানানো না হয়। ওই মহিলার দাবি, কোনও অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতি অশুভ এবং সংস্থা মহিলা কর্মীদের পক্ষে বিপজ্জনক ও অপমানের।

আরও পড়ুন- গাভাস্কারের পর পাঠান, আইপিএল খেলতে এসে ছেড়ে যাওয়া ক্রিকেটাদের একহাত নিলেন তিনি

Related articles

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভিড়ের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...