Saturday, May 16, 2026

শুভেন্দুর থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি!অভিজিৎ নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) ফের দুর্নীতিপরায়ণ, সুবিধাবাদী বলে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করার পর, স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতিকে কার্যত ধুয়ে দেন জয়প্রকাশ। তমলুকের বিজেপি প্রার্থীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালি ঘটনার কথা টেনে বলেন, “রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়? মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও?” হলদিয়া কাঁথি ও এগরায় আজ, বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

দলের সুপ্রিমোকে উদ্দেশ্য করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করানো। তিনি হাইকোর্টে বিচারপতির চেয়ারটা কলঙ্কিত করেছেন। বিচারপতির চেয়ারে বসে পয়সা নিয়েছেন শুভেন্দু অধিকারির কাছ থেকে। সেইমতো রায় দিয়েছেন। আজ এটা প্রমাণিত। তিনি নিজেই বলেছেন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে নেগোশিয়েশন করেছিলেন। কী সেই নেগোশিয়েশন? কীভাবে নিজের চেয়ারটা বিক্রি করেছিলেন বিজেপির কাছে সেটা জানা প্রয়োজন। ভারতের আইনের ইতিহাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরা হবে নোংরা, দুর্নীতি পরায়ণ, সুবিধাবাদী এক চরিত্র হিসেবে।”

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...