Monday, April 6, 2026

গরমের ইনিংসে ইতি! নির্ধারিত সময়ের আগেই বর্ষা কেরলে, বাংলায় কবে? 

Date:

Share post:

হাঁসফাঁস গরম থেকে আপাতত রেহাই। চলতি বছরে বেশ কয়েকদিন আগেই কেরলে (kerala) বর্ষা (Monsoon) পৌঁছতে পারে বলে পূর্বাভাস ভারতীয় মৌসম ভবনের (IMD)। বুধবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ৩১ মে’র চারদিন আগেও পরে বর্ষা ঢুকে যেতে পারে কেরলে। অর্থাৎ ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করে যাবে বলে অনুমান করছে মৌসম ভবন। তারপরই পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়বে।

গরমের দাবদহ তো চলেছেই। তবে এবার নির্ধারিত সময়ের একদিন আগেই বর্ষা আসছে কেরলে। ৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের। সাধারণত ১ জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে। এবার একদিন আগেই তা আসছে বলে খবর। যদিও গত বছর কিছুটা দেরিতে এসেছিল বর্ষা। গত বছর ৮ জুন কেরলে বর্ষা ইনিংস শুরু করে। এদিকে কেরলের পাশাপাশি রবিবার থেকেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার যাত্রা শুরুর ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে সাধারণত ১০ জুন। জলপাইগুড়িতে ঢোকে সাধারণত ৭ জুন, কলকাতায় ১১ জুনের কাছাকাছি পা রাখে বর্ষা। তবে এবার বাংলায় বাংলায় বর্ষা কবে আসবে তা এখনই বলতে চাইছেন না আবহাওয়াবিদরা।

সাধারণত ১ জুন কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে থাকে। সাতদিনের মতো হেরফের হলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। এবার অবশ্য সবকিছু ঠিকঠাক থাকলে মে শেষ হওয়ার আগেই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়বে বর্ষা। যা গত বছর কেরলে ঢুকেছিল ৮ জুন।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...