Monday, April 6, 2026

হরিয়ানায় তীর্থযাত্রী বোঝাই বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন! দুর্ঘটনার জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। সূত্রের খবর, শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার (Hariyana ) নুহ জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। তাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। কিন্তু নুহেরের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আচমকা আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ঝলসে পুড়ে মৃত্যু হয় ৯ জনের। বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই বাসটিকে নিয়ে যায় দমকল। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে বাসের এক মহিলা যাত্রীর অভিযোগ, এদিন গাড়িটি বাম্পারে ধাক্কা খাওয়ার কারণে আচমকা আওয়াজ কানে আসে‌। পরে পোড়া গন্ধ পেয়ে আগুন লাগার ঘটনা নিশ্চিত হয়। এক জন বাইকআরোহী তখন চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...