Sunday, April 5, 2026

কলকাতা থেকে কোচবিহারগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এক মহিলা-সহ ২

Date:

Share post:

সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই (Passenger Bus) বাস। শনিবার ভোরে উত্তর দিনাজপুরের চাকুলিয়া (Chakulia) থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক মহিলা-সহ দুই জন এবং আহত কমপক্ষে ২০ জন যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালক সুস্থ অবস্থায় ছিলেন কিনা, কাউকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কিনা., সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এদিন উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এখনও পর্যন্ত মৃতদের নাম জানা যায়নি।


দুর্ঘটনা প্রসঙ্গে কানকি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাইসার আহমেদ বলেন, ‘একটি ভলভো বাস কলকাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। তা উলটে যায়। হয়তো চালক ঘুমিয়ে পড়েছিলেন বা ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।


Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...