Wednesday, April 8, 2026

ধোনিদের বিরুদ্ধে নামার আগে সমালোচকদের ফের এক হাত নিলেন বিরাট

Date:

Share post:

ফের সমালোচকদের একহাত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএল-এ আজ প্লে-অফের ম্যাচে নামছে আরসিবি। এই ম্যাচে ফ্যাফ ডুপ্লেসিদের সামনে চেন্নাই সুপার কিংস। তবে সেই ম্যাচে নামার আগে ফের একবার সমালোচকদের একহাত নিলেন তিনি। বলা ভালো একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করকে।

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। কমলা টুপির দৌঁড়ে আছেন তিনি। তবে রান পেলেও তাঁর মন্থর ব্যাটিং নিয়ে উঠছে প্রশ্ন। সেই নিয়ে বারবার সমোলচিত হচ্ছেন তিনি। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট। তিনি বলেন, “সব বিষয়ে প্রতিক্রিয়া আমি দিই না। মাঠে কী করতে পারি তা আমার জানা রয়েছে। আমার দক্ষতা নিয়ে কাউকে বলার কিছু নেই। ম্যাচ কীভাবে জিতব, তা নিয়ে কখনও কাউকে আমি প্রশ্ন করিনি। কারওর কাছে জিজ্ঞাসাও করিনি। অভিজ্ঞতা আমাকে অনেককিছু শিখিয়েছে। এগুলো হঠাৎ করে হয়নি। ধরুন একটা বা দুটো ম্যাচ আমি জিতিয়েছি, কিন্তু দাঁড়িয়ে থেকে যদি বারবার ম্যাচ জেতাই তাহলে সেটা বাই চান্স হয় না।“

এদিকে আজ হাড্ডাহাডি ম্যাচেব নামছে আরসিবি। সামনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। যে জিতবে সেই পাবে প্লে-অফের টিকিট।

আরও পড়ুন- এ যেন গোদের উপর বিষফোঁড়া, শেষ ম্যাচেও শাস্তি পেলেন মুম্বই অধিনায়ক

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...