Saturday, April 4, 2026

তাপপ্রবাহের জের, রোদেই পাপড় সেঁকে নিলেন সেনা জওয়ান!

Date:

Share post:

গোটা উত্তর ভারত পুড়ছে প্রবল তাপপ্রবাহে। দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলেও উত্তর ভারতের ছয় রাজ্যে লাল সতর্কতা (red alert) জারি করতে হচ্ছে আবহাওয়া দফতরকে। সেই পরিস্থিতিতে রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তে কর্তব্যরত জওয়ানের একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রবল উত্তাপে অভিনব উপায় বেছে নিয়েছেন পাঁপড় (papad) সেঁকার। আর তীব্র গরমে একটু হলেও খুশির ঝলক দিচ্ছে সেই ভিডিও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান গুজরাটের তাপপ্রবাহের (heat wave) সতর্কতা জারি হয়েছে। রাজস্থানে (Rajsthan) কোনও কোনও জায়গায় তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি হয়ে যায়। এই পরিস্থিতিতে রাজস্থানের বিকানেরে (Bikaner) সীমান্ত রক্ষার দায়িত্বের থাকা এক জওয়ান উত্তপ্ত বালির মধ্যে পাঁপড় সেঁকার পরীক্ষা করেন। খানিকটা বালির উপর পাঁপড় রেখে আরও খানিকটা বালি দিয়ে ঢেকে দেন তিনি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে তিনি সেই পাঁপড়টি বের করে আনার পর দেখা যায় পাঁপড়টি সুন্দর সেঁকা হয়ে গিয়ছিল।

প্রবল গরমে অনেক সময় বলা হয়ে থাকে, গরম রাস্তার উপর ডিম ফাটালে তা সহজে ওমলেট হয়ে যাবে। এবার বালিতে পাঁপড় সেঁকে সেই ধারণা খানিকটা সত্যি করে দেখালেন বিএসএফ (BSF) জওয়ান। তবে এই পরিস্থিতিতে বালি থেকে ওঠা প্রবল তাপের সঙ্গে জুঝে কোনওক্রমে নাকমুখ ঢেকে নিরাপত্তার দায়িত্ব সামলাতে হচ্ছে জওয়ানদেরও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...