Monday, April 6, 2026

ভোটের জন্য শহরে কমছে বাস, ভোগান্তি নিত্যযাত্রীদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) শেষ দুই দফার মধ্যে এখনও শহর কলকাতা রয়েছে। আগামী ২৫ মে এবং ১ জুন ষষ্ঠ ও সপ্তম দফার ভোটগ্রহণ বাকি আছে। ইতিমধ্যেই শহরে কমতে শুরু করেছে বাস। এপ্রিলের মাঝামাঝি থেকেই বেসরকারি বাস, মিনিবাস নিতে শুরু করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় লোকসভা নির্বাচনের জন্য বুধবার থেকেই অধিকাংশ বাস তুলে নেওয়া হচ্ছে। ১ জুন যেহেতু কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আসনগুলিতেগুলিতে নির্বাচন তাই আগামী ২৭ ও ২৮ তারিখ থেকে কলকাতা শহর ও শহরতলির মধ্যে চলাচল করা বাস, মিনিবাসের ৯০ শতাংশ পর্যন্ত তুলে নেওয়া হবে বলেই খবর। আর এসবের জেরেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

ভোটের জন্য বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি পরিবহণ পাঠানোর কারণে নতুন করে বাস রাস্তায় নামানো সম্ভব নয় বলে জানিয়েছে বাস সংগঠনগুলি। শেষ দফার ভোটের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার স্থানীয় থানা ও মোটর ভেহিকেলস বিভাগ বাস নিচ্ছে। ফলে আগামী ২ সপ্তাহে অফিস আসা যাওয়ার রাস্তায় দুর্ভোগ যে আরও বাড়বে তা নিশ্চিত করে বলাই যায়। অসমর্থিত সূত্রের খবর যেহেতু ৪ জুন ভোট গণনা তাই সেক্ষেত্রে ১ তারিখের পর যে সব পরিষেবা স্বাভাবিক হবে এমনটা আশা না করাই ভাল। কারণ ভোটগণনার আগে ভোটকর্মীদের জন্য পরিবহণের বন্দোবস্তও করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। পরিবহণ দফতর জানিয়েছে এই বিষয়ে তাদের আপাতত কিছু করণীয় নেই।

জানা গিয়েছে, এবারের ভোটে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরের মতো জেলাতে বাহিনী পাঠাতে হচ্ছে ৭ কলকাতা পুলিশকে। সূত্রের খবর, ষষ্ঠ দফায় দুই মেদিনীপুরের ভোটে ৩ হাজার পুলিশকর্মী ৭ কলকাতা থেকে রওনা দেবেন। তাঁদের যাতায়াতের জন্য বাসের প্রয়োজন। ফলে মানুষের যাতায়াতের জন্য শহরে বাসের সংখ্যা স্বাভাবিকভাবেই কম থাকবে। এই অবস্থায় সিটি সুবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, ‘কার্যত জোর করে প্রতি রুট থেকে সব বাস তুলে নেওয়া হচ্ছে। তার ফলে গণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম, রুট থেকে ৩০ শতাংশ বাস তোলা হোক। কিন্তু তা হয়নি। ফলে ভোগান্তি অনিবার্য। আমরা নিরুপায়। যাত্রীদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’


 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...