Friday, April 10, 2026

আদিবাসী ছেলের সঙ্গে প্রেমের ‘শাস্তি’! তরুণীকে জঙ্গলে কুপিয়ে খুন করে চম্পট দাদাদের

Date:

Share post:

সম্পর্কের কথা বাড়িতে গোপন রেখেই গ্রামের এক আদিবাসী তরুণের সঙ্গে প্রেমের অপরাধ! আর সেই প্রেমের সম্পর্কের কথা জানাজানি হতেই মর্মান্তিক পরিণতি তরুণীর। শাস্তি দিতে বোনকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ তাঁর দাদাদের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের (Jharkhand) ছাত্রা জেলার সেহদা গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ১৮ বছরের বোনকে খুন করে চম্পট অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ঝাড়খণ্ড পুলিশ।

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে অভিযুক্তেরা সকলেই পলাতক। তাঁদের খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, সেদিন তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। সেই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে তরুণীর দাদাদের। বোন যে গোপনে আদিবাসী ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছে তা জানার পর রাগ সামলাতে পারেননি দাদারা।

এরপরই রাগে তরুণ-তরুণীকে পাশের জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যায় তারা। তারপর বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। পাশাপাশি বোনের প্রেমিককেও প্রাণে মারার চেষ্টা করলে কোনওমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এরপর সোজা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন তরুণ। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছয় পুলিশ।


Related articles

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...