Monday, April 6, 2026

ভোটের ডিউটি পাওয়ায় লাইভে এসে কান্নাকাটি! ব্লেড দিয়ে হাত কাটার চেষ্টা মহিলা পুলিশকর্মীর

Date:

Share post:

বার বার অনুরোধ করা সত্ত্বেও লোকসভা ভোটে ডিউটি দেওয়া হয়েছে। এই কারনে পুলিশকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা করলেন ইলেকশন ডিউটিতে থাকা এএসআইয়ের। ফেসবুক লাইভে এসে ব্লেড দিয়ে নিজের হাত কাটলেন বীরভূম জেলা পুলিশের এক মহিলা পুলিশকর্মী!

সিউড়ি সাইবার ক্রাইম থানায় পোস্টিং ছিলেন মহিলা এএসআই ছবিলা খাতুন। ভোটের কারণে তাঁকে বাঁকুড়া ইন্দাসে ডিউটি দেওয়া হয়। জানা গিয়েছে বাড়িতে ওই মহিলা পুলিশকর্মীর অসুস্থ মা রয়েছে। তিনি নিজেও একটি বৃদ্ধাশ্রম চালান। তাই লোকসভা নির্বাচনের ডিউটিতে যেতে চান না বলে আগেই পুলিশের কর্তাদের জানিয়ে ছিলেন ওই মহিলা পুলিশকর্মী। কিন্তু তারপরও তাঁকে লোকসভা নির্বাচনের ডিউটি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদতে শুরু করেন ওই মহিলা পুলিশকর্মী। লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ কর্তাদের অন্যায় দাবি না মানায় বারংবার তাঁকে ডিউটি ডিউটি দিচ্ছে। মায়ের শারীরিক অবস্থার কারণ-সহ বেশ কয়েকটি অসুবিধার কথা জানিয়েছিলেন ঊর্ধ্বতনদের। কিন্তু, তাঁর আবেদন শোনা হয়নি বলে অভিযোগ। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ফেসবুক লাইভে ব্লেড দিয়ে নিজের হাত কাটলেন বীরভূম জেলা পুলিশের ওই মহিলা পুলিশকর্মী। যদিও ফেসবুক লাইভেই দেখা যায়, এক মহিলা ছুটে এসে তাঁর হাত থেকে ব্লেডটি কেড়ে নেন।

আরও পড়ুন- নির্বাচন কমিশনের মন্তব্যের বিরুদ্ধে হাই কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...