Friday, April 3, 2026

বাংলাদেশের সাংসদ খুনে ১২ দিনের সিআইডি হেফাজত জিহাদের

Date:

Share post:

পড়শি রাষ্ট্রের সাংসদ আনোয়ারুল আজিমকে (Bangladesh Awami League MP Md. Anwarul Azim) খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারকে ১২ দিনের CID হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেফতার করা হয় ভাড়াটে খুনিকে। গোয়েন্দারা এখনও নিহত সাংসদের কোনও দেহাংশ খুঁজে পাননি। সিআইডি সূত্রের খবর, বৃহস্পতিবার গ্রেফতার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে। কিন্তু এখনও সেখান থেকে কিছু না মেলায় তদন্তকারী অফিসারদের তরফে আদালতে ধৃতের হেফাজতের আবেদন করা হয়। জিহাদকে আরও জেরা করা প্রয়োজন মনে করেই বারাসত আদালত ১২ দিনের হেফাজতের রায় দেন।

আদালত সূত্রে খবর ১৪ দিনের হেফাজতের আবেদন করা হলেও তা ১২ দিনের জন্য মঞ্জুর হয়েছে। সিআইডি মনে করছে হানিট্র্যাপের শিকার হয়েছিলেন বাংলাদেশের সংসদ সদস্য। শিলাস্তি রহমান নামের এক মহিলাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে সাংসদকে ফাঁদে ফেলা হয়েছিল। টোপ দিয়েই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনের ওই আবাসনে, মনে করছেন গোয়েন্দারা। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ থেকে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকায় যায়। তদন্তকারীদের ধারণা খুনের অন্তত মাস দুয়েক আগে মুম্বই থেকে কলকাতায় আনা হয়েছিল জিহাদকে। জেরার মুখে তিনি স্বীকার করেছেন যে, প্রথমে আজিমকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। তারপর দেহ টুকরো টুকরো করে হাড় এবং মাংস আলাদা করা হয়। এখানেই শেষ নয় চামড়া ছাড়িয়ে নিয়ে তাতে হলুদ মাখিয়ে নেন অভিযুক্তেরা। একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে নিউটাউনের ফ্ল্যাটে দুজন খালি হাতে ঢুকলে পরবর্তীতে যখন বেরচ্ছেন তখন ট্রলি ব্যাগ দেখা যায় তাঁদের হাতে। এতেই দেহ পাচার করা হয় বলে অনুমান। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কেন এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে আগামী ১২ দিন জিহাদকে জেরা করার সুযোগ পেলেন তদন্তকারীরা।


 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...