Thursday, June 25, 2026

বিশ্বভারতীর ক্যাম্পাসে ভাঙল পুরনো হংসমূর্তি! হইচই শান্তিনিকেতনে

Date:

Share post:

নতুন করে সংবাদের শিরোনামে শান্তিনিকেতন (Shantiniketan)। এবার বিশ্বভারতী ক্যাম্পাস (Viswa Bharati University) চত্বরে ভাঙল দীর্ঘদিনের পুরনো হংসমূর্তি। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানা নেই প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারোরই। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (World heritage Site)ঘোষণার পরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল যে বিশ্বভারতীর ক্যাম্পাস (Viswa Bharati Campus)সেখানে এই প্রাচীন মূর্তি ভাঙার ঘটনায় শোরগোল পড়ে গেছে।

বিশ্বকবির স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য। তিন ফুট উচ্চতার হংসমূর্তিটি কলাভবন ও সঙ্গীত ভবনের মাঝে কালোবাড়ির সামনে ছিল। মূর্তিটি অন্তত ৫০ বছরের পুরনো বলে দাবি পড়ুয়াদের। তাঁরা অভিযোগ করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। আঁটোসাঁটো নিরাপত্তায় ঢাকা ক্যাম্পাসে বহিরাগত তো দূর, সাংবাদিকদের প্রবেশেও যেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে এত বড় কাণ্ড কারোর নজরে এল না সেটা মেনে নিতে পারছেন না অনেকেই। কর্তৃপক্ষ কি তাহলে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? এই মুহূর্তে কলাভবনের ঐতিহ্যবাহী কালোবাড়ি সংস্কারের কাজ চলছে। সরকারি ও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে সেই কাজ চলাকালীন মূর্তিটি ভাঙা পড়েছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এই হংসমূর্তি শান্তিনিকেতনের ঐতিহ্য আর গর্বের সঙ্গে জড়িয়ে ছিল। সেক্ষেত্রে সংস্কারের কাজ চলাকালীন কারোর অসতর্কতার জন্য এমন কাণ্ড ঘটল নাকি বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে ক্যাম্পাস চত্বরে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ।

 

Related articles

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...