Saturday, April 4, 2026

বিজেপির বিজ্ঞাপন বিতর্ক: এবার মামলা সুপ্রিম কোর্টে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দুবার মুখ পোড়ার পরেও শিক্ষা হয়নি বিজেপির। নির্বাচনী আচরণবিধি ভাঙা বিজ্ঞাপন নতুনভাবে চালাতেই হবে, এতটাই স্বৈরাচারী মানসিকতা মোদির দলের। তাই এবার বিজ্ঞাপনে স্থগিতাদেশের মামলা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ বিজেপি (BJP)। তবে তাঁদের মামলার দ্রুত শুনানির আর্জি বিবেচনা করার জন্য রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিজেপির বিতর্কিত বিজ্ঞাপন কোন সংবাদ মাধ্যমে আর না চালানোর রায় দেন। রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির (cheif justice) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ না করে প্রধানবিচারপতির পর্যবেক্ষণ, বিজেপি আবার এই রায়ের বিরোধিতা সিঙ্গল বেঞ্চেই করতে পারে। কিন্তু বিজেপি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

যে মামলার পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কমিশনের নিয়ম ভাঙা বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন, সেই বিজ্ঞাপন চালাতে মরিয়া চেষ্টা সেই সঙ্গে অর্থ ধ্বংস বিজেপির। শুক্রবার তারা সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথলের অবসরকালীন বেঞ্চে মামলা দায়ের করেন। তবে মামলা শোনায় কোনও আগ্রহই দেখায়নি সর্বোচ্চ আদালত। অন্য বেঞ্চে আবেদনের জন্যও বলা হয় বিজেপিকে। সেক্ষেত্রে দ্রুত শুনানি হবে কি না, তা নিয়েও নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি আদালত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...