Tuesday, March 31, 2026

‘ভারতীয় দলে রাজনীতি হাজার গুন’, ল্যাঙ্গারকে সাবধান রাহুলের

Date:

Share post:

‘ভারতীয় দলে রাজনীতি হাজার গুন , তোমার যোগ দেওয়া উচিত হবে না’, লখনউ সুপার জায়ান্টের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে এমনটাই নাকি জানিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার কেএল রাহুল। টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। তার জন্য ইতিমধ্যে কোচ পদের জন্য বিজ্ঞাপন দিয়েছেন বিসিসিআই। আর সেই পদে আবেদনের কথা নাকি ভেবেছিলেন লখনউ কোচ। কিন্তু রাহুলের এই কথা শোনার পর আর নাকি আবেদন করবেন না তিনি।

এই নিয়ে লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, “ আমি রাহুলের সঙ্গে কথা বলেছিলাম। ও আমাকে বলেছিল, তুমি যদি মনে করো কোনও আইপিএলের দলকে কোচিং করানো চাপের, এবং রাজনীতি রয়েছে, তা হলে ভারতীয় দলের দায়িত্ব নেওয়া তোমার উচিত হবে না। কারণ ওখানে এই দুটোই হাজার গুণ বেশি।” এরপর তিনি আরও বলেন, “ চাকরি হিসাব দুর্দান্ত হলেও এই মুহূর্তে আমার জন্য উপযুক্ত হবে না। দায়িত্ব নিলে সব সময় দলের সঙ্গে থাকতে হবে। চার বছর অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। কাজটা বেশ কঠিন এবং ক্লান্তিকর।” আর ল্যাঙ্গারের এই কথা থেকেই পরিষ্কার, ভারতীয় দলের রাজনীতি সম্পর্কে তাঁকে সাবধান করে দিয়েছেন রাহুল। আর এরপরই উঠছে বিতর্ক।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...