Wednesday, April 1, 2026

ডায়মন্ড হারবারে ‘ঘরের ছেলে’ অভিষেকের রোড শো-এ জনজোয়ার

Date:

Share post:

বাড়ি দক্ষিণ কলকাতায় হলেও, এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যে কোনও দরকারে এলাকার সাংসদকে পাশে পান স্থানীয়রা। ষষ্ঠদফার ভোটগ্রহণ শেষ। ১ জুন সপ্তম দফাতে ভোট ডায়মন্ড হারবার কেন্দ্রে। শনিবার, বজবজের চড়িয়াল থেকে পূজালি পুরসভা রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর প্রত্যাশা মতো জনজোয়ার ডায়মন্ড হারবারের রাস্তায়।

আবেগে ভেসে এদিন সন্ধেয় চড়িয়াল থেকে পূজালি পুরসভা হুড খোলা গাড়িতে রোড শো করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব়্যালিতে বজবজের রাস্তা মহানগরীর রাস্তার রূপ নেয়। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা, “We Love AB”। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক। হুড খোলা গাড়ি থেকে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার পাশাপাশি স্থানীয় সাংসদকে দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড় জমান উৎসাহী মানুষ।

লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মানুষকে নাজেহাল করে ৭ দফায় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ফলে প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রে। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। এদিন অভিষেক ম্যাজিকে জনজোয়ার বজবজের রাস্তায়।






Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...