Wednesday, March 4, 2026

যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই ‘মৃত্যুপুরী’ চারধাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ছে পুণ্যার্থী মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

চারধাম (Chardham) যাত্রা শুরু হলেও চলতি বছরে যেন খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না। এবার যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যেই ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। তবে সবচেয়ে বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে কেদারনাথে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে কেদারনাথে (Kedarnath) মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে বেশিরভাগ পুণ্যার্থীদের হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে মোট ৫২ পুণ্যার্থীর মধ্যে ৪০ জনের বয়স পঞ্চাশোর্ধ বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে শুধু কেদারনাথই নয় বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে স্বাভাবিকভাবেই যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে রেকর্ড পুণ্যার্থীর মৃত্যু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে স্থানীয় প্রশাসনের এক আধিকারিকের মতে, চারধাম যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বেশিরভাগের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কেদারনাথ ছাড়াও এই ক’দিনে বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে প্রশাসনের সাফাই, চারধাম যাত্রায় যেসমস্ত পুণ্যার্থীরা আসছেন তাঁদের নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে রেজিস্ট্রেশন সব কিছু খতিয়ে দেখার পরই এই যাত্রায় ছাড় দেওয়া হচ্ছে।

কিন্তু মেডিক্যাল পরীক্ষার সময় পুণ্যার্থীদের যদি কোনওরকম সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে এই যাত্রায় না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে স্থানীয় প্রশাসন যদি সবরকম ব্যবস্থা সঠিকভাবে মেনে চলার কথা বলেন তাহলে কীভাবে এত পুণ্যার্থীর মৃত্যু হল তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে চলতি বছর চারধাম যাত্রার শুরুতে একসঙ্গে বিপুল সংখ্যাক পুণ্যার্থী এসে পড়ায় একাধিক সমস্যা তৈরি হয়। কিন্তু সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে চারধাম দর্শনের নির্ধারিত সময়ের আগেই যেসব পুণ্যার্থীরা সেখানে হাজির হয়েছিলেন তাঁদের আটকে দেওয়া হয় বলে খবর। পাশাপাশি এমন অনেক পুণ্যার্থী রয়েছেন যাঁরা এই যাত্রায় নাম নথিভুক্ত করাননি, তাঁদের চিহ্নিত করে পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...