Thursday, April 9, 2026

উত্তাল বঙ্গোপসাগর, শুরু বৃষ্টি: ‘রেমাল’ সতর্কতায় দিঘা-সহ দক্ষিণবঙ্গের উপকূলে মোতায়েন NDRF

Date:

Share post:

শনিবার সন্ধে থেকেই ‘রেমাল’ প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে- পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের। তবে, শনিবার, দুপুর থেকেই উত্তাল দিঘা। মধ্যরাতেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF) মোতায়েন করা হয়েছে। ১২টি দল রয়েছে দক্ষিণবঙ্গে। হাসনাবাদ, বসিরহাট, গোসাবা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, দিঘা সংলগ্ন রামনগর, কাঁথি, দাঁতন, নারায়ণগড় এবং আরামবাগের পাশাপাশি কলকাতা বিমানবন্দর এলাকাতেও NDRF মোতায়েন থাকবে।এই মুহূর্তে গভীর নিম্নচাপ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘রেমাল’। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। ওই নিম্নচাপ থেকে সাগরেই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পরবর্তীতে শক্তি বাড়িয়ে তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মধ্যরাতে ‘রেমাল’ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।

পরিস্থিতির দিকে সতর্ক নজর রয়েছে আবহাওয়া দফতর ও নবান্নের। বর্তমানে সাগরদ্বীপ থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে এবং ক্যানিং থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিম্নচাপ অবস্থান করছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় মাঝে আছড়ে পড়তে চলেছে ‘রেমাল’। উপকূলে হাওয়ার বেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। কোথাও কোথাও ঝড়ের বেগ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই উপকূল থেকে সবাইকে সরিয়ে আনা হচ্ছে। চলছে মাইকিং। মৎস্যজীবীতে সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী।






Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...