Thursday, June 25, 2026

প্রয়াত উজবেকিস্তানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত হলেন কূটনীতিবিদ এবং উজবেকিস্তানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত প্রফেসর ড. সৈয়দ মানাল শাহ আলকাদরি। কলকাতার নিজ বাসভবনেই প্রয়াত হন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফারসি ভাষা সাহিত্যের অধ্যাপক মানাল শাহ আল-কাদরি অধ্যাপনার পাশাপাশি সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রাক্তন রাষ্ট্রদূতের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, বিশিষ্ট আলেম, কূটনীতিবিদ এবং উজবেকিস্তানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত জনাব প্রফেসর ড. সৈয়দ মানাল শাহ আলকাদরির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি সম্প্রতি কলকাতায় পরলোক গমন করেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফারসি ভাষা সাহিত্যের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আলকাদরি পশ্চিম মেদিনীপুরের খানকাহ শরীফ ও কলকাতার দায়রা শরীফের পীর সাহেব ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান ছিলেন। বিভিন্ন সামাজিক কাজেও তাঁর বিশেষ অবদান ছিল। এছাড়া বহু শিক্ষামূলক ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

তাঁর প্রয়াণে শিক্ষা ও ধর্মীয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল।

আমি জনাব ড. সৈয়দ মানাল শাহ আল-কাদরির পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ড. সৈয়দ মানাল শাহ আল-কাদরি। নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গ্রামের বাড়ি মেদিনীপুরেই তাঁর শেষকৃত্য হয়।

আরও পড়ুন- মোদিকে শুকনো ‘ধন্যবাদ’, রাহুলকে ‘অনুপ্রেরণা’ কেন বললেন গ্রাঁ প্রি জয়ী পায়েল

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...