Friday, June 12, 2026

ইজরায়েলে ফের মিসাইল হামলা হামাসের! নেতানিয়াহুর উপর বাড়ছে ক্ষোভ

Date:

Share post:

বারবার চেষ্টা করলেও লাভের লাভ হচ্ছে না। উল্টে বেড়েই চলেছে সংঘর্ষ। ফের ইজরায়েলে (Israel) বড়সড় মিসাইল হামলা (Missile Attack) চালাল হামাস (Hamas)। রবিবার সকালে তেল আভিভে মিসাইল হামলা চলে। তবে আশঙ্কা আরও বাড়ছে কারণ কানাঘুষো শোনা যাচ্ছে ইজরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে যুদ্ধের সাইরেনের শব্দ। যদিও সাইরেন বাজানোর আসল কারণ এখনও জানা যায়নি।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে হামাস। তেল আভিভকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে খবর। তবে নতুন করে মিসাইল হামলায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। গত ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে বেনজির হামলা চালায় জঙ্গি গোষ্ঠী হামাস। সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করছে ইজরায়েলি টেলিভিশন। সেখানে দেখা গিয়েছে, হামাসের হাতে বন্দি রক্তাক্ত মহিলাদের। যা দেখে রীতিমতো শিউরে উঠেছে দেশ। এরপর থেকেই নেতানিয়াহুর উপরে ক্ষোভ আরও বেড়েছে।
এদিকে পণবন্দিদের পরিবারগুলি ইজরায়েলের সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, দ্রুত যেন বন্দিদের ফেরানোর বিষয়ে পদক্ষেপ করা হয়। এই মুহূর্তে প্রায় ১২১ জন বন্দি রয়েছেন হামাসের ডেরায়।

Related articles

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...