Thursday, June 25, 2026

নন্দীগ্রামে ভোট লুঠ করেছে গদ্দার : যাদবপুরে শুভেন্দুকে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

বিজেপির প্ল্যান নম্বর ‘এ’ ছিল সন্দেশখালিতে। সন্দেশখালিতে মা-বোনেদের অসম্মান করেছে বিজেপি। তারপর প্ল্যান নম্বর ‘বি’ হল হিন্দু-মুসলমানে দাঙ্গা লাগানোর চেষ্টা। আর বিজেপির প্ল্যান নম্বর ‘সি’ দেখল নন্দীগ্রাম। ওখানে ভোট লুঠ করেছে গদ্দার। রবিবার সোনারপুর ও যাদবপুরে দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারমঞ্চ থেকে নন্দীগ্রামে গদ্দারের ভোট লুঠ নিয়ে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, শনিবার নন্দীগ্রামে বিজেপির প্ল্যান ‘সি’ দেখেছেন তো। লজ্জা নেই গদ্দারের। আমার ইলেকশনেও তাই করেছে, টোটালটাই লুঠ করেছে। ইলেকশন কমিশনকে দিয়ে ডিএম-আইসি চেঞ্জ করার পর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুরো ভোটটা লুঠ করেছে ওরা।

গদ্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, আগে যেগুলো সিপিএমে খুন করত, সেগুলো বিজেপিতে গিয়েছে। এরা গণতন্ত্র মানে না। নির্বাচনে জেতার ক্ষমতা নেই। এই নন্দীগ্রামে আমাকে ভোট করতে দেয়নি। যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, দিনের পর দিন রাস্তায় অনশনে বসেছিলাম, আমি সেদিন বুঝতে পারিনি সেখানে এত টাকার খেলা।

ভোটের আগের দিন রাতে মহিষাদলে আমাদের নেতাকে শুধু খুনই করা হয়নি, এজেন্টদের অপহরণ করা হয়েছে। নন্দীগ্রামের সোনাচূড়ায় সাত-আটটি বুথে বসতে দেওয়া হয়নি এজেন্টদের। রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার। চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছ। আমি তোমাকে জেতানোর জন্য অনেকবার গিয়েছি। আগে তো অন্য পার্টিতে ছিলে। ভুলে যেও না গদ্দারি করে তুমি জিততে পারবে না।

আরও পড়ুন- ইজরায়েলে ফের মিসাইল হামলা হামাসের! নেতানিয়াহুর উপর বাড়ছে ক্ষোভ

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...