Tuesday, March 17, 2026

‘তোমার শহর’ কলকাতায় মোদি! নিজেরাই নিজেদের গায়ে ‘বহিরাগত’ তকমা সাঁটলো BJP

Date:

Share post:

বিরোধীরা নয়, নিজেরাই নিজেদের গায়ে ‘বহিরাগত’ তকমা সাঁটলো গেরুয়া শিবির। কলকাতা তাদের কাছে নিজের শহর নয়, ‘তোমার’ শহর। সংবাদমাধ্যমে পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করল BJP। আসলেই তারা বাংলা-বিরোধী বহিরাগতদের দল। তৃণমূলের (TMC) এই চিরকালীন অভিযোগ নিজেরাই সত্যি প্রমাণ করছে ভারতীয় জনতা পার্টি।

প্রতিবারের মতো এবারও ভোটের আগে দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ-সহ বিজেপির (BJP) বহিরাগত নেতারা। মঙ্গলবার কলকাতা উত্তর কেন্দ্রে রোড-শো করতে আসছেন প্রধানমন্ত্রী। সেই রোড-শো নিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। সংবাদপত্রে পাতাজোড়া বিরাট বিজ্ঞাপন দিয়ে চলছে মিথ্যাচারের প্রচার। আর সেই বিজ্ঞাপনেই মনের কথা লিখে ফেলেছে পদ্ম শিবির। বিজ্ঞাপনে লেখা রয়েছে, তোমার শহরে মোদি ম্যাজিক! ‘তোমার শহরে’? অর্থাৎ কলকাতা যে বিজেপির শহর নয়, সেটা নিজেরাই অম্লানবদনে স্বীকার করে নিল।
মোদিও স্বীকার করে নিলেন, এই কলকাতা তাঁর শহর নয়। মহানগরে তিনি সত্যিই বহিরাগত। এই নিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূল। তাদের কথায়, “বিজেপি সংবাদপত্রে নিজেরাই তাহলে স্বীকার করে নিল কলকাতা অন্তত তাদের শহর নয়। মোদিজি, বাংলায় আপনারা বহিরাগত ছিলেন, বহিরাগতই থাকবেন।” বিজেপিকে শুরু থেকেই বহিরাগতদের দল হিসেবে দাবি করেছে তৃণমূল। বাংলার শাসকদলের দলের সাফ বক্তব্য, মোদি-শাহ বাংলার মানুষের কাছে প্রথম থেকেই বহিরাগত, চিরকাল বহিরাগত হিসেবেই থেকে যাবেন। শুধু নির্বাচনের সময় ঘটা করে তাদের এই ডেইলি প্যাসেঞ্জারির যোগ্য জবাব ইভিএমএ দিচ্ছে বাংলার মানুষ।






spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...