Saturday, April 4, 2026

সোমবার উত্তর কলকাতায় মমতা, ডায়মন্ড হারবারে প্রচারে অভিষেক

Date:

Share post:

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ভাটা পড়ছে না নির্বাচনের উত্তাপে। রবিবার রেমালের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী রোড শো বাতিল হয়েছিল। তবে সোমবার ফের তাঁরা রোড শো ও জনসভায় যোগ দেবেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে কর্মসূচী।

সোমবার উত্তর কলকাতায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে বেলেঘাটার গান্ধীভবন থেকে মানিকতলা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। সন্ধ্যায় বড়বাজারের সত্যনারায়ণ পার্কে জনসভায় নির্বাচনী প্রচার করবেন।

তবে সোমবার একটিমাত্র কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার করবেন তিনি। ফলতা বিধানসভার বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত রোড শো-এর পরিকল্পনা রয়েছে তাঁর।

রবিবারই রেমাল দুর্যোগের জন্য সাধারণ মানুষকে সাবাধানে থাকার বার্তা দিয়েছিলেন মমতা। দুর্যোগে তৃণমূল সবসময় মানুষের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেছিলেন। অন্যদিকে কর্মীদের মানুষের পাশে থেকে দুর্যোগ পেরোনোর নির্দেশ দিয়েছিলেন অভিষেক। সেই পরিস্থিতিতে বাতিল হয়েছিল একাধিক কর্মসূচী। সোমবারও পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী ও অভিষেক।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...