Saturday, April 4, 2026

উপযুক্ত প্রমাণ নেই, খু.নের মামলা থেকে মুক্তি রাম রহিমকে!

Date:

Share post:

অভিযোগ ছিল গুরুতর! তাঁর গ্রেফতারিতে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু প্রমাণের অভাবে আদালত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হল। ডেরা সাচ্চা সৌধার প্রধান গুরমিত রাম রহিম সিংকে মুক্তি দিল আদালত। ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলায় রাম রহিম-সহ অভিযুক্ত আরও ৪ জনকে মুক্তি দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। নিম্ন আদালত গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাম রহিম।

এই মামলার অন্য অভিযুক্তরা হলেন অবতার সিং, কৃষাণ লাল, জসবীর সিং এবং সাবদিল সিং। অভিযুক্তদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। ২০১৯ সালে, গুরমিত রাম রহিমকে পঞ্চকুলার সিবিআই আদালত একটি ধর্ষণের মামলায় এবং একজন সাংবাদিক এবং প্রাক্তন ডেরা ম্যানেজার রঞ্জিত সিংয়ের হত্যার সঙ্গে সম্পর্কিত দুটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছিল। ১৮ অক্টোবর, ২০২১-এ, আদালত এই মামলায় রাম রহিম এবং অন্য চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

ডেরা প্রধান পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন। তবে ধর্ষণ মামলা ও সাংবাদিক হত্যা মামলায় তাঁর আর্জি এখনও বিচারাধীন। রাম রহিম বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে বন্দী। বর্তমানে দুই শিষ্যকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছে। ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং ২০০২ সালে খুন হন। সিবিআই চার্জশিট অনুসারে, রাম রহিম সন্দেহ করেছিলেন যে ডেরা প্রধানের যৌন নির্যাতনের সমস্ত ঘটনা নিয়ে যে চিঠি প্রকাশ্যে এসেছিল তার পিছনে রঞ্জিত সিংয়ের হাত ছিল।

সিবিআই আদালত বলেছিল যে চিঠি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন রাম রহিম এবং তারপরই বাকি অভিযুক্তদের সঙ্গে রঞ্জিতকে মারার পরিকল্পনা করেন। সম্প্রতি, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাম রহিমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে এবং হরিয়ানা সরকারকে অনুমতি ছাড়া তাঁকে আর প্যারোল দেওয়ার বিষয়ে বিবেচনা না করতে বলে।

আরও পড়ুন- মামলা শুনল না অবসরকালীন বেঞ্চ, ২জুন কী জেলে যাবেন কেজরিওয়াল?

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...