Saturday, April 4, 2026

শেষ দফা ভোটের আগে আজ ডায়মন্ড হারবারে একমঞ্চে মমতা-অভিষেক

Date:

Share post:

শেষ দফা ভোটের আগে রাজ্যে পর পর দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার কলকাতা উত্তরে আজ রোড-শোয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে আজ স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো করবেন তিনি। কলকাতা উত্তরে এ বার লড়াই মূলত তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির তাপস রায়ের। সুদীপের সমর্থনেই আজকের রোড-শো মমতার। অন্যদিকে ভবানীপুর তৃণমূল নেত্রীর নিজের বিধানসভা কেন্দ্র। সেখানেই আজ লোকসভা ভোটের প্রচার করবেন মমতা। অন্যদিকে আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে  বারুইপুরের ফুলতলা সাগর সংঘের মাঠে জনসভা করবেন মমতা। পাশাপাশি এদিন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়াবুরুজের কারবালা বাজারে জনসভা করবেন তৃণমূল সভানেত্রী।
অন্যদিকে আজ ডায়মন্ড হারবার লোকসভার মেটিয়াবুরুজ বিধানসভায় কারবালা বাজারে দুপুর ৩টে নাগাদ সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন সন্ধে ৭টায় বারুইপুরের খাসমল্লিক থেকে পদ্মপুকুর সোনার তরী পর্যন্ত রোড শো করবেন অভিষেক।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...