Friday, April 3, 2026

কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ

Date:

Share post:

আসানসোলের গুলি কাণ্ডে শেষ পর্যন্ত সিআইডির জালে কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল। শনিবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। সিআইডির বক্তব্য শোনার পর, তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল আদালতের বিচারক।শনিবারই তাকে গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করে সিআইডি।

জানা গিয়েছে, ২০২৩ এর ৩০ অক্টোবর আসানসোলে ব্যবসায়ী দীনেশ গড়াই তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছিলেন । এই মামলায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডল বেপাত্তা হয়ে গিয়েছিলেন। তাকে খুঁজে পাচ্ছিল না সিআইডি। প্রসঙ্গত, ২১ মে আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চিকিৎসার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন জয়দেব।সেইদিন সিবিআই আদালতে সিআইডি গিয়েছিল জয়দেব মণ্ডলের খোঁজে। শেষ পর্যন্ত শনিবার জয়দেব মণ্ডল গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।





Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...