Monday, April 6, 2026

সপ্তাহান্তে দুর্ভোগ রেল যাত্রীদের, ১০ জোড়া ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে!

Date:

Share post:

রেল পরিষেবাকে কার্যত ছেলেখেলার পর্যায়ে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। নিত্যদিন বাড়ছে দুর্ভোগ। কখনও কারশেডে ট্রেন বেলাইন হয়ে যাচ্ছে আবার কখনও সিগন্যালিং ব্যবস্থা সারানোর নামে একের পর এক ট্রেন বাতিল হচ্ছে। এমনিতেই হাওড়া ডিভিশনে (Howrah Division) ট্রেনের সময় সূচি নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বাড়ছে। এর মাঝেই ফের ভোগান্তির খবর পেলেন নিত্যযাত্রীরা। শনি এবং রবিবার হাওড়া মেন লাইনে প্রায় ২০টি ট্রেন বাতিলের ঘোষণা করলো পূর্ব রেল (Eastern Railway)।

রেলের তরফে বলা হয়েছে শনিবার ব্যান্ডেল স্টেশনের আপ লাইনে মেরামতির কারণে দুপুর ১২টা ১৫ থেকে বিকেল চারটে ১৫ পর্যন্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সেই সূত্রে আপ ও ডাউনে এক জোড়া ব্যান্ডেল-কাটোয়া (৩৭৭৫১, ৩৭৭৪৮) লোকাল বাতিল হবে। আগামিকাল অর্থাৎ রবিবার হাওড়া-বর্ধমান শাখার অধীনে জোগ্রাম স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ হবে। তাই দিনের নির্দিষ্ট সময় সংশ্লিষ্ট লাইনে ১৮টি লোকাল বাতিল হবে। বাতিল ট্রেনগুলির নম্বর হল,

হাওড়া থেকে–৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৫ (এগুলি সব বর্ধমান আপ লোকাল), ৩৬০৮৭, ৩৬০৩৩, ৩৬০৩৭

বর্ধমান থেকে–৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০, ৩৬৮৫০

মশাগ্রাম থেকে–৩৬০৮৬, ৩৬০৮৮। চন্দনপুর থেকে–৩৬০৩৪, ৩৬০৩৮


 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...