Friday, April 3, 2026

সাতপাকে বাঁধা পড়লেন কেকেআর ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়র

Date:

Share post:

সাতপাকে বাঁধা পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়র। এদিন দীর্ঘদিনের বান্ধবী শ্রুতি রঘুনাথনকে বিয়ে করলেন তিনি। ভেঙ্কটেশকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ । ছবিও পোস্ট করে তারা।

গত বছরের নভেম্বরেই দীর্ঘদিনের বান্ধবী শ্রুতি রঘুনাথনের সঙ্গে বাগদান সারেন ভেঙ্কটেশ। সেই খবর সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন কেকেআর ক্রিকেটার। আর এদিন চারহাত এক করলেন ভেঙ্কটেশ। আনুষ্ঠানিকভাবে বিবাহের বন্ধনে ধরা পড়লেন তিনি। শ্রুতি বেঙ্গালুরুর একটি সংস্থায় চাকরি করেন। তার আগে দিল্লির এনআইএফটি থেকে মাস্টার্স করেছেন ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে।

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়র। নাইটদের ট্রফিজয়ের অন্যতম শক্তি ছিলেন তিনি। ফাইনালে হাফসেঞ্চুরি করেন ভেঙ্কটেশ। ফাইনালে ২৬ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। এছাড়াও প্লে অফে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ভেঙ্কটেশ।

আরও পড়ুন- প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন রোহিত শর্মা?


Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...