Monday, April 13, 2026

নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করুন মোদি-শাহ! তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

দশ বছর ক্ষমতায় থাকার পরেও একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। দেশের মানুষ নরেন্দ্র মোদির পাশে নেই। নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় সবুজ সাইক্লোন ও দেশে INDIA জোটের ভালো ফলের পরে মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) পাশে নিয়ে এই মন্তব্য করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিন বিজেপির (BJP) বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা। বলেন, “আমি খুশি নরেন্দ্র মোদি (Naredra Modi) হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওঁর অবিলম্বে উচিত পদত্যাগ করা।“ তৃণমূল সভানেত্রীর অভিযোগ, “মোদি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেত তবে দেশ থাকত না। এনডিএ এথন ‘লস্ট কেস’। তাই যাঁরা ওঁদের সমর্থন করবেন বলে ভাবছেন, তাঁদের আমরা বারণ করব। এর থেকে বেশি কিছু করতে পারি না।“

এবার কি I.N.D.I.A. নিয়ে ঝাঁপাবে তৃণমূল? মমতা (Mamata Banerjee) জানান, “মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অত্যাচার করত। আর এবার ওরা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ বার কি আমরা ছেড়ে দেব? আশা করি ইন্ডিয়ার সদস্যরাও ছেড়ে দেবে না। বরং আমাদের টিম বাড়বে কমবে না।“

এরপরেই তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “মোদি তোমার ভোট অন্য কোথাও যায়নি। তোমার ম্যাজিক শেষ। তোমাকে পদত্যাগ করতে হবে।“

মমতা বলেন, “ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে।“ মমতার কথায়, “ওরা দল ভেঙেছে, জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে।” মোদি-শাহের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, এখন সংখ্যাগরিষ্ঠতা টানতে এখন নীতীশজি ও টিডিপির পা ধরতে হচ্ছে- মোক্ষম খোঁচা দেন তৃণমূল সভানেত্রী।







Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...