Saturday, April 4, 2026

ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন জোকোভিচ

Date:

Share post:

ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ। হাঁটুর চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে পৌঁছেও নাম প্রত্যাহার করে নিলেন সার্বিয়ান তারকা।জকোভিচ যে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছেন, তা জানিয়েছেন আয়োজকরা।

৪ ঘণ্টা ২৯ মিনিটে জিতে জকোভিচ চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন প্রায় ৪ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ের শেষে। তার পরেই নোভাক জকোভিচের সরে যাওয়ার খবর প্রকাশ্যে এল। কোয়ার্টার ফাইনালে জকোভিচের ম্যাচ ছিল ক্যাসপার রুডের সঙ্গে । দ্বিতীয় সেটে ২-১ গেমে এগিয়ে থাকার সময় চোট পান জোকোভিচ। সেই সময় ট্রেনার এসে কোর্টের তাঁর চিকিৎসা করেন।

এদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার পরেই জোকার বলেছিলেন, “জানি না কাল বা তার পরের দিন কী হবে। কোর্টে নেমে খেলতে পারব কি না বুঝতে পারছি না।ওষুধের প্রভাব বেশিক্ষণ থাকবে না। তাই দেখি পরে কী হয়। মনে হয় অনেক পরীক্ষা এবং স্ক্যান করাতে হবে। “

আরও পড়ুন- দুরন্ত ফর্মে প্রজ্ঞা, এবার হারালেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...