Sunday, June 21, 2026

জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে বিশ্ব পরিবেশ দিবস

Date:

Share post:

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতোই এবারেও জাতীয় সেবা প্রকল্প শাখার উদ্যোগে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে উদযাপিত হল বিশ্ব পরিবেশ দিবস। অনুষ্ঠানের বিভিন্ন অংশ হিসাবে ছিল এ বছরের পরিবেশ ভাবনার (“Land Restoration, Desertification and Drought Resilience”) একটি আলোচনা সভা, পরিবেশ ভাবনা নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে পোষ্টার ও স্লোগান উপস্থাপনা, উপস্থিত ছাত্রছাত্রী অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে চারাগাছ বিতরন, বৃক্ষ রোপণ, পরিবেশ রক্ষার সচেতনতামূলক কলেজ প্রাঙ্গন থেকে বাগবাজার মায়ের ঘাট পর্যন্ত পদযাত্রা এবং সর্বোপরি বাগবাজার মায়ের ঘাট সংলগ্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা! সকাল ১১টা নাগাদ বিশ্ব পরিবেশ দিবসের শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড: অমিতা মজুমদার। কলেজের বায়োসায়েন্স বিভাগের ছাত্র ছাত্রীরা পরিবেশ দিবসের ভাবনাকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করে। সমগ্র অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অধ্যক্ষা, অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রকৃত অর্থে সফল করে তোলে। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সেবা প্রকল্প শাখার প্রোগ্রাম অফিসার।

আরও পড়ুন- দেশের জনাদেশ মোদির বিরুদ্ধে, সঠিক সময়ের অপেক্ষা INDIA-র: বৈঠকে সিদ্ধান্ত

 

 

Related articles

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...