Saturday, June 13, 2026

আদর্শ আচরণবিধি প্রত্যাহারের পরেই বিশেষ বৈঠক নবান্নে 

Date:

Share post:

লোকসভা ভোট চলাকালীন রাজ্যে আদর্শ আচরণ বিধি (MCC ) চালু করেছিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। মঙ্গলবার ভোটের ফল প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার এই বিধি প্রত্যাহার করে নেওয়া হলো। এরপরই প্রশাসনিক স্তরে রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের সম্পূর্ন রাশ ফিরেছে রাজ্য সরকারের (Government of West Bengal)কাছে। তাই নির্বাচন পর্বে যা যা বদল ঘটেছিল তা নিয়ে মুখ্য সচিবসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

ভোট চলাকালীন রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক অফিসারদের বদলি করেছিল নির্বাচন কমিশন। আবার কি পুরনো জায়গায় ফিরবেন তাঁরা? বৃহস্পতিবার নবান্নে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বলে খবর মিলেছে। বিশেষত স্পর্শকাতর স্থানগুলিতে পুলিশ সুপার, থানার আইসি, ওসি-দের বদল করা হয়েছিল। কিছু কিছু অফিসারকে ভোটের কাজ থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়। তা নিয়ে মুখ্যমন্ত্রী (CM) নিজেই বিভিন্ন জনসভা থেকে প্রতিবাদ করেছিলেন। এবার আদর্শ আচরণবিধি উঠে গেলে সেই অফিসারদের আবার নিজেদের জায়গায় ফিরিয়ে আনা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...