Monday, June 15, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! নিজের স্ত্রীকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্বামীর

Date:

Share post:

বছর দশেক আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তেই নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর (Husband) বিরুদ্ধেই। এদিকে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র (Weapon) উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার অন্তর্গত কুলতলির (Kultali) কাঁটামারি (Kantamari) গ্রামে। সূত্রের খবর, অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মণ্ডল (Biplab Mondal)। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে গোপনে প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় আচমকা স্ত্রীর উপর হামলা চালান স্বামী। অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয় যুবতীকে। এদিকে বছর দশেক আগেই বিমলা মণ্ডলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপ্লব। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু দিনকয়েক আগেই এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বিমলা। প্রায়শই তাঁর সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকতেন বিপ্লবের স্ত্রী। তবে বিষয়টি নজর এড়ায়নি স্বামীর। এরপরই বিমলের সঙ্গে শুরু হয় ঝগড়া। ওই দম্পতির ৩ সন্তান আছে বলে পুলিশ সূত্রে খবর। আর প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলা নিয়েই অশান্তির সূত্রপাত। তবে অনেকবারই দুপক্ষের তরফে দাম্পত্য কলহ মেটানোর চেষ্টা করলেও লাভ কিছুই হয়নি। উল্টে আরও মাথাচাড়া দেয় সমস্যা।

ইতিমধ্যে জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছে বিমলার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতেই বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...