Saturday, April 4, 2026

মোদির ৭২ জনের মন্ত্রিসভায় ১০ শতাংশের কম মহিলা!

Date:

Share post:

রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাঁর মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এবার নতুন মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীর সংখ্যা মাত্র সাত! যা আগের মোদি মন্ত্রিসভার তুলনায় কম। ২০২১ সালের মোদি মন্ত্রিসভায় ১১ জন মহিলা মন্ত্রী ছিলেন, তখন মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ছিল ৭৮। সেই তুলনায় এবার মহিলা মন্ত্রীদের অংশগ্রহণের হার ১৪ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বর্তমানে সাতজন মহিলা মন্ত্রী রয়েছেন, যা মোট ৪৩ জন মন্ত্রীর মধ্যে ১৬ শতাংশ। তৃণমূলের দাবি, তাদের মন্ত্রিসভায় মহিলাদের অংশগ্রহণের হার অনেক বেশি। বিজেপি যাই দাবি করুক না কেন বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই।

সংখ্যাতত্ত্বের বিচারে এ বার মোদি মন্ত্রিসভায় মহিলাদের গুরুত্ব কমেছে। অতীতেও একই অভিযোগ তুলেছে বিরোধীরা। এ বার মোদি মন্ত্রিসভায় যে সাত জন মহিলা শপথ নিলেন, তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন দু’জন— নির্মলা সীতারামন এবং অন্নপূর্ণা দেবী। বাকিরা প্রতিমন্ত্রী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...