Saturday, June 27, 2026

“বাংলায় বিজেপির মুখ দিলীপ ঘোষ”, তৃণমূলের মদনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য!

Date:

Share post:

“উড়ে এসে জুড়ে বসেছে। বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে”। এমন মন্তব্য করে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হয়ে মুখ খুললেন বর্ষীয়ান তৃণমূল নেতা মদন মিত্র। কামরহাটির তৃণমূল বিধায়কের আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “বিজেপির মুখ পশ্চিমবঙ্গে, যদি কেউ চিনত, তাহলে সেটা দিলীপ ঘোষ। জলে, জঙ্গল সব জায়গাতেই দিলীপ ঘোষকে দেখা যেত”! সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপির বিপর্যয় নিয়ে যখন গেরুয়া শিবিরের অন্দরে একে অপরের দিকে দোষারোপের পালা চলছে, ঠিক সেই সময় মদন মিত্রের এমন মন্তব্য নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

দিলীপ ঘোষ তখন দলের রাজ্য সভাপতি। উনিশের লোকসভা ভোটে বাংলায় ১৮ আসন পেয়েছিল বিজেপি। মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি নিজেও। কিন্তু সেই মেদিনীপুরের এবার প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পাল। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন দিলীপ, কিন্তু দুই আসনেই হারতে হয় বিজেপিকে।

অন্যদিকে, এবার রাজ্যের ৪২ আসনের মধ্যে ২৯টি জিতেছে তৃণমূল। বিজেপির ঝুলিতে ১২। জেতা আসন থেকে কেন সরানো হল দিলীপকে? ভোটের ফল প্রকাশের পর এখন জোর আলোচনা চলছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ”এক তাকে জেতা সিট থেকে সরিয়ে দিল। দুই তাঁর সর্বস্ব ক্ষমতা কেড়ে নিল, যদিও এটা ওদের ব্য়াপার। বারবার বলছি, আমার বলার দরকার নেই। মদন মিত্র রাজনীতিবিদ, তার বাইরেও আমার একটা সত্ত্বা আছে। আমি এ রাজ্যের নাগরিক, দেশের নাগরিক। সেই হিসেবে মনে হচ্ছে, আজ দিলীপ ঘোষ বলবে না তো কে বলবে! বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে”।

আরও পড়ুন- শেয়ারবাজারের স্ক্যাম নিয়ে সেবির তদন্ত চায় তৃণমূল, দ্বিতীয় অভিযোগ দায়ের সাকেতের!

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...