Saturday, April 4, 2026

ভোট মিটতেই ১১ আইপিএস সহ ১৫ শীর্ষ পুলিশ কর্তাকে পুরোনো পদে ফেরাল রাজ্য

Date:

Share post:

লোকসভা ভোট পর্বে নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়া আমলা এবং আধিকারিকদের আগের পদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে আজ ১১ জন আইপিএস সহ মোট ১৫ জন শীর্ষ পুলিশ কর্তাকে পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে।

ভোটের সময় সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপারের পদ থেকে অপসারিত কোটেশ্বর রায়কে ফের সুন্দরবনের পুলিশ সুপারে পদে বহাল করা হয়েছে। একই রকম ভাবে ভোট পর্বে কমিশনের সরিয়ে দেওয়া সৌম্য রায়কে দক্ষিণ-পশ্চিম কলকাতার ডিসি বদলে বহাল করা হল। পুরুলিয়ার পুলিশ সুপার পদে ফিরলেন আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে ধৃতিমান সরকারকে ফিরিয়ে আনা হয়েছে। দক্ষিণ-পশ্চিম কলকাতা ডিভিশনের ডিসি ছিলেন রাহুল দে, তাঁকে এসটিএফের ডিসি পদে নিয়োগ করা হল। নির্বাচন কমিশন আশিস মৌর্যকে পুরুলিয়ার এসপি পদে বসিয়েছিল। তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশে ডিসি পদে নিয়োগ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে থাকা ডা. সোনাওয়ানে কুলদীপ সুরেশকে বারাকপুরের ডিসি সেন্ট্রাল নিযুক্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও পদে ফিরেছেন দিবাকর দাস। দার্জিলিঙের ডিএসপি পদে আজহারউদ্দিন খানকে ফিরিয়ে আনা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁয় এসডিপিও পদে ফেরানো হয়েছে আমিনুল ইসলাম খানকে। হাওড়া গ্রামীণের ডিএসপি পদে ফিরে এসেছেন অমিতাভ কোনার।

আরও পড়ুন- এই নিয়ে তিনবার! তৃণমূল সমর্থকের বাড়িতে ফের প্রাণনাশ-ধর্ষণের হুমকি-চিঠি

 

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...