Friday, April 3, 2026

অনলাইনে কেনা আইসক্রিমের ভিতরে মানুষের কা.টা আ.ঙ্গুল! চাঞ্চল্য মালাডে

Date:

Share post:

আইসক্রিম খেতে বরাবরই ভালবাসেন। কিন্তু সেই আইসক্রিম যে এমন বিপত্তি ঘাটাবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। প্রচন্ড গরমে নাজেহাল হয়ে নাস্তানাবুদ অবস্থা সবার। অনলাইনে দেদার বিকোচ্ছে আইসক্রিম। আর সেই আইসক্রিম কিনতে গিয়েই চক্ষু চড়কগাছ এক মহিলার। মুম্বইয়ের মালাড এলাকায় অনলাইনে অর্ডার করা আইসক্রিমের ভেতরে মানুষের আঙুলের টুকরো খুঁজে পেয়েছেন এক মহিলা। যা দেখার পর , তিনি কিং কর্তব্যবিমূড় হয়ে পড়েন। এরপরই মালাড থানায় পৌঁছান ওই মহিলা। মালাড পুলিশ অনলাইন আইসক্রিম বিক্রেতা ইউম্মো আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যে আইসক্রিম নিয়ে এই অভিযোগ, সেটিকে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আইসক্রিমে পাওয়া মানব অঙ্গটিকে ফরেন্সিক তদন্তদের জন্য পাঠানো হয়েছে। কাটা আঙুলটি কার এবং কীভাবে আইসক্রিমের ভিতর এল তা তদন্ত করে দেখছে পুলিশ। এমন পরিস্থিতির জন্য কারা দায়ী তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...