Saturday, June 20, 2026

তবে কী উঠে যাচ্ছে ‘নীতি আয়োগ’! রাষ্ট্রপতির বিজ্ঞপ্তিতে জল্পনা

Date:

Share post:

নয় বছর পরে মোদি সরকারের মুখে প্ল্যানিং কমিশনের নাম! ঘটা করে নীতি আয়োগ তৈরি মুছে ফেলা হয়েছিল নেহেরুর আমলে তৈরি প্ল্যানিং কমিশন। লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা হারাতেই এবার কী ফের সেই প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনছে মোদি সরকার, রাষ্ট্রপতির জারি করা বিজ্ঞপ্তি ঘিরে আবার সেই নিয়ে শুরু জল্পনা।

বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ২৪ জুন থেকে লোকসভার নতুন অধিবেশন শুরু করার কথা। সেই বিজ্ঞপ্তির কপি যে সব দফতরে পাঠানো হয় তার মধ্যে পাঁচ নম্বরেই রয়েছে প্ল্যানিং কমিশন। কোনওভাবে রাষ্ট্রপতি ভবন থেকে ভুল ছাপা হয়েছে কি না, তা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন রাজনীতিকরা, তেমনই প্রশ্ন উঠেছে প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনারও।

নেহেরুর আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হত তা প্ল্যানিং কমিশনের মাধ্যমেই হতো। ২০১৫ সালে সেই কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করে কেন্দ্র-রাজ্যের সমন্বয়ের পন্থা হিসাবে তুলে ধরা হয়। যদিও শেষ পর্যন্ত নীতি আয়োগ থেকে অবিজেপি রাজ্যগুলি কখনই কোনও সুবিধা পায়নি। লোকসভা নির্বাচনে বারবার বিরোধী দলগুলি প্ল্যানিং কমিশন তুলে দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে।

তবে কী সেই সমালোচনার মুখে পড়েই নীতি আয়োগ তুলে দিয়ে প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনার পথে হাঁটছে মোদি সরকার? রাষ্ট্রপতির বিজ্ঞপ্তিতে অন্তত সেই জল্পনাই ফিরে আসছে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, মোদি সরকার নিজেদের দশ বছরের মূর্খামিকে বুঝতে পেরেই ঢাক বাজিয়ে প্রতিষ্ঠা করা নীতি আয়োগ উঠিয়ে দিতে চলেছে। ফিরিয়ে আনতে চলেছে প্ল্যানিং কমিশনকে।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...