Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১)স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে ৫-১ গোলে জিতল তারা। এর মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধে।

২) হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু কোপা আমেরিকা কাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত সব দল । কোপায় প্রথম ম্যাচে নামছে আর্জেন্তিনা। ২১ জুন আর্জেন্তিনার সামনে কানাডা। সেই প্রস্তুতিতে ব্যস্ত নীল-সাদার দেশ। আর এরই মাঝে নিজেরব কেরিয়ারের পছন্দের দুটি গোল নিয়ে কথা বললে আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি।

২) টি-২০ বিশ্বকাপে কানাডা ম্যাচের আগে অনুশীলনে নামতে পারেনি ভারতীয় দল। ফ্লোরিডায়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সেই কারণে অনুশীলন করতে পারেননি রোহিতেরা। যা অবস্থা ম্যাচ ঘিরে অনিশ্চিয়তা।

৩) জল্পনার অবসান । দিমিত্রিওস ডায়ামান্টাকোসকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল এফসি। দুবছরের জন্য চুক্তি করা হয়েছে গত আইএসএলের সোনার বুট জয়ী ফুটবলারের সঙ্গে। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন দিমিত্রিওস । ১৩ টি গোল করেছিলেন তিনি।

৪) শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ। ইউরোর প্রস্তুতিতে ব্যস্ত সব দল। তবে তার আগে বিপর্যয় ফ্রান্স শিবিরে। ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপে, ডেম্বেলে,কোমানরা। এমনকি জানা যাচ্ছে, জ্বর হয়েছে কোচ দিদিয়ে দেশঁরও।  ভাইরাসের কারণের দলের সঙ্গে অনুশীলন করেননি এমবাপে। জানা যাচ্ছে, জিমে একা গা ঘামান তিনি।

৫) সুপার কাপ জেতায় ইস্টবেঙ্গল ছাড়পত্র পেয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র প্লে অফে খেলার।  ১৪ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কারা টা ঠিক হয়ে গেল শুক্রবারই। ইস্টবেঙ্গল খেলবে তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসিরের বিরুদ্ধে।

আরও পড়ুন- কোপার প্রস্তুতির মাঝেই নিজের পছন্দের দুই গোল নিয়ে মুখ খুললেন মেসি

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...