Sunday, April 5, 2026

কাশ্মীরের অনুকরণে জম্মুতে সন্ত্রাস দমন! নির্দেশে দিশাহীন অমিত শাহ

Date:

Share post:

জঙ্গি ও সন্ত্রাস দমনে নতুন কোনও দিশা দেখাতে পারল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। জম্মু এলাকায় সন্ত্রাস দমনে সেই কাশ্মীরের নীতিই প্রয়োগ করার বার্তা অমিত শাহের (Amit Shah)। শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকে তীর্থস্থানগুলির নিরাপত্তা বাড়ানো নিয়েও আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

কেন্দ্রে তৃতীয় মোদি সরকার শপথ গ্রহণের পরেই জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েছে। বহু বছর পরে আক্রান্ত হয়েছে তীর্থযাত্রীরা (pilgrims)। তিনমাস ধরে নির্বাচন প্রক্রিয়ায় মজে থাকা কেন্দ্রের সরকারের ঢিলেঢালা মনোভাবের সুযোগ নিয়েছে সন্ত্রাসবাদীরা। অবশেষে কাশ্মীর যে অশান্ত, তা স্বীকার করতে বাধ্য হয়েছে মোদি সরকার। শান্তি ফেরাতে ও সাধারণ মানুষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেই বৈঠকে কাশ্মীরে জঙ্গি দমনে যে পন্থা নেওয়া হয়েছিল, তাই অনুসরণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরিয়া ডমিনেশন (Area domination) থেকে জিরো টেরর প্ল্যান (Zero terror plan) – দুই ধরনের পন্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। প্রায় ছয় ঘণ্টার ম্যারাথন উচ্চপর্যায়ের বৈঠকে (high level meeting) নতুন কোনও পন্থা খুঁজে পায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও কাশ্মীরে মোদি সরকারের নীতি ব্যর্থ হওয়াতেই ফের হামলার ঘটনা সামনে এসেছে, দাবি বিরোধীদের। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠা না হলে কাশ্মীরে আদৌ নির্বাচন সম্ভব কি না, তা নিয়েও কোনও সমাধান রবিবারের বৈঠক থেকে বেরিয়ে আসেনি।

আগামী ২৯ জুন থেকে অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরু হবে। আগস্ট মাসের ১৯ তারিখ পর্যন্ত এই যাত্রা চলার সম্ভাবনা। সেই সময়ের মধ্যে কীভাবে তীর্থযাত্রীদের নিরাপত্তা দেওয়া হবে তা নিয়েও রিপোর্ট পেশ করেন উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠকের পরে রবিবার মণিপুরের (Manipur) রাজ্যপালের সঙ্গে দেখা করেন অমিত শাহ। সেখানকার পরিস্থিতি নিয়েও বিস্তারিত রিপোর্ট নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...