Monday, April 6, 2026

হাতের মুঠোয় পর্যটন! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেঙ্গল ট্যুরিজম ফেস্টের উদ্বোধনে চাঁদের হাট

Date:

Share post:

রবিবার থেকে কলকাতায় শুরু হল বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা। রাজ্য সরকারের উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পর্যটন মেলা চলবে আগামী বুধবার ১৯ জুন পর্যন্ত। অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের উদ্যোগে রবিবার থেকে এই মেলা শুরু হল। বেঙ্গল ট্যুরিজম ফেস্ট (Bengal Tourism Fest) নামে বাংলার এই পর্যটন মেলার অষ্টম বর্ষে চাঁদের হাট। সূত্রের খবর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই পর্যটন মেলায় (Tourism Fest) ১২০টি স্টল থাকছে। যেখানে গেলেই নজরে আসবে দেশ-বিদেশের একাধিক ট্যুরিজম বোর্ড আকর্ষণীয় অফার নিয়ে হাজির। পাশাপাশি রাজ্যের একাধিক রাজ্য পর্যটন কেন্দ্রেরও স্টল সেজে উঠেছে। রবিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

তবে শুধু মন্ত্রী ইন্দ্রনীল সেনই নন, এদিন পর্যটন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার গৌতম সরকার, সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডিয়া ট্যুরিজম-এর রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ, ইন্ডিয়া ট্যুরিজম-এর অ্যাসিস্টেন্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস, বিহার ট্যুরিজম-এর ট্যুরিস্ট অফিসার সুনীল কুমার সিং, ঝাড়খণ্ড ট্যুরিজিমের ডেপুটি ডিরেক্টর জিতেন্দ্র বাহাদুর সিং, প্রাক্তন ভারতীয় অ্যাথলিট সমা বিশ্বাস, বিশিষ্ট অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। সূত্রের খবর, পর্যটন মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্য জানান, রবিবার থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পর্যটন মেলা শুরু হল। চলতি বছর পর্যটন মেলায় মোট ১২০টি স্টল থাকছে। সেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ ডিএমসি-র ব্যবস্থাপনায় দেশ-বিদেশের একাধিক ট্যুরিজম বোর্ড ভ্রমণপ্রিয় বাঙালীদের সামনে তাঁদের লোভনীয় অফার নিয়ে হাজির থাকছে। পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পকে মানুষের সামনে তুলে ধরতে বিশেষ আয়োজনও করা হয়েছে বলে খবর। তিনি আরও জানান, এই মেলা ইতিমধ্যে বাংলার মানুষের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। গত সাতটি পর্যটন মেলায় তার প্রমাণ আমরা পেয়েছি। এখানে এসে পর্যটন প্রেমীরা তাঁদের পছন্দের ভ্রমণের জায়গা বেছে নিতে পারবেন অনায়াসে। সেই সঙ্গে পাবেন লোভনীয় অফার ও ছাড়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...