Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ইতালির। ইউরো কাপের ইতিহাসে দ্রুততম গোল করেও হার বাঁচাতে পারল না আলবেনিয়া। শেষ পর্যন্ত ইতালি জিতল ২-১ গোলে। মাত্র ২৩ সেকেন্ডে গোল করে আলবেনিয়াকে এগিয়ে দিয়েছিলেন নেদিম বাজরামি।

২) জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু স্পেনের। এদিন প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারালো স্প্যানিসরা। স্পেনের হয়ে গোল তিনটি গোল মোরাতা, রুইজ এবং কারভাজালের। এদিকে সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল লুকা মদ্রিচদের। ম্যাচের শুরুটা খারাপ করেনি কোনও দলই।

 

৩) অবশেষে আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির কারণে ফ্লোরিডায় গড়াল না বল। হল না টস। ভেস্তে গেল ভারত-কানাডা টি-২০ বিশ্বকাপের ম্যাচ। আগেই সুপার আটে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচ চিল নিয়মরক্ষার। মাঠের বেশ কিছু জায়গা ভিজে থাকায় আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, ম্যাচ বন্ধ করে দেওয়ার। এর ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে সুপার এইটের অভিযান নামবেন রোহিতরা।

৪) কোপা আমেরিয়াকায় নামার আগে দুরন্ত ফর্মে আর্জেন্তিনা। শুক্রবার রাতে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল লিওনেল মেসির দল। গুয়াতেমালাকে ৪-১ গোলে হারায় নীল-সাদার দল। ম্যাচে জোড়া গোল মেসি এবং লাওতেরো মার্টিনেজের। মেসির সামনে সুযোগ ছিলো হ্যাটটিকের।

৫)  বেঙ্গল প্রো টি-২০ লিগে হার শ্রাচী রাঢ় টাইগার্সের। এদিন সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে  ৮ উইকেটে হারল শ্রাচী রাঢ় টাইগার্স। ব্যর্থ যায় শ্রাচী রাঢ় টাইগার্সের ক্রিকেটার অরিন্দম ঘোষ এর ৪০ রান।

আরও পড়ুন- ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের অভিযান শুরু স্পেনের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...