Monday, April 6, 2026

রোহিতদের ভাবী হেডস্যর গম্ভীরকে আগাম সতর্কবার্তা কুম্বলের

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে ভারতীয় দলের কোচের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। আগাম সতর্ক করলেন গম্ভীরকে।

খেলোয়াড়দের ছুটি থাকলেও কোচকে ব্যাকরুমের কাজটা করে যেতে হয় ছুটির দিনেও। বিশেষ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের ক্ষেত্রে তো বটেই। আর এটাই রোহিত শর্মাদের সম্ভাব্য ভাবী হেডস্যর গৌতম গম্ভীরকে মনে করিয়ে দিয়ে আগাম সতর্ক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। ভারতীয় দলকে কোচিংয়ের অভিজ্ঞতা তাঁর একেবারেই ভাল ছিল না। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখেই হয়তো কুম্বলে জানিয়ে দিলেন, ভারতীয় দলকে কোচিং করানোর দায়িত্বটা একটু আলাদা। গম্ভীর দায়িত্ব নিলে তাঁকে সময় দিতে হবে।

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। তাঁর উত্তরসূরি হিসেবে গম্ভীরই দৌড়ে এগিয়ে। এর আগে ভারতকে কোচিং করানো কুম্বলে বলেছেন, ‘‘গৌতম যদি ভারতীয় দলকে কোচিংয়ের দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। ও যথেষ্ট যোগ্য। আমরা গৌতমকে বিভিন্ন টিম সামলাতে দেখেছি। ও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিল। কিন্তু জাতীয় দলকে কোচিং কিছুটা আলাদা। তাই গৌতম যদি দায়িত্ব পায় তাহলে ওকে সময় দিতে হবে। আমি বলতে চাইছি, ও যদি কোচের দায়িত্বে আসে, তাহলে শুধু এখনকার দল নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভাকেও খুঁজে বের করার চেষ্টা করতে হবে।’’

কোচ দ্রাবিড়ের প্রশংসা করে কুম্বলে বলেছেন, ‘‘রাহুল দুর্দান্ত কাজ করেছেন। আশা করি, ওর এবং ভারতের জন্য এবারের টি-২০ বিশ্বকাপ স্মরণীয় হতে চলেছে।’’

আরও পড়ুন- আজ ইউরোর অভিযান শুরু ইংল্যান্ডের, প্রতিপক্ষ সার্বিয়া

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...