Saturday, April 4, 2026

একটানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, কমছে না দক্ষিণবঙ্গের অস্বস্তি 

Date:

Share post:

বৃষ্টিতে দুর্যোগ বাড়ছে উত্তরবঙ্গ (heavy rain in North Bengal)। ভুটান শহর ও সমতলের টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। রাত থেকে ডুয়ার্স জুড়ে বৃষ্টির দাপটে জল জমে বিপর্যস্ত ধূপগুড়ির জনজীবন। জলমগ্ন আলিপুরদুয়ার। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে বিচ্ছিন্ন বাংলা সিকিম যোগাযোগ ব্যবস্থা। লিকুভি এবং ভালুখোলাতেও ধসের খবর মিলেছে। কার্যত বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন বাসিন্দারা। কিন্তু এক্কেবারে বিপরীত ছবি দক্ষিণবঙ্গে। সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ।শনিবার থেকে দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলেও সে ভাবে স্বস্তি মেলেনি। তাপমাত্রার পারদ ৩৬-৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। আজ পরিস্থিতির উন্নতি হওয়ার সেরকম কোন সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শনিবার গরমের চরম অস্বস্তিতে ভুগেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ৩৭ ডিগ্রি তাপমাত্রাতেও ৫২ বা ৫৩ ডিগ্রির মতো গরম অনুভূত হয়েছে। রবিবার সারাদিন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড় গ্রামে তাপপ্রবাহের (Heatwave )সর্তকতা রয়েছে। পশ্চিমের জেলার অস্বস্তি আরও ৪৮ ঘণ্টা থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের বুধবার রাত থেকে পরিস্থিতি বদলাবে। ২০ জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...