Saturday, April 4, 2026

স্টিম্যাচকে বরখাস্ত করল এআইএফএফ

Date:

Share post:

ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচকে বরখাস্ত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেনি।যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্যর্থ টিম ইন্ডিয়া। আর ভারতের ব্যর্থতার পরই স্টিম্যাচকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ।

এদিন এআইএফএফ-এর তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। সদস্যরা সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নতুন হেডকোচই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।” এআইএফএফ বরখাস্তপত্র কোচ ইগর স্টিম্যাচকে পাঠিয়েছে বলেই খবর। এদিন ভার্চুয়াল বৈঠকে বসেছিল এআইএফএফ-এর একটি কমিটি। সেখানে সহ-সভাপতি এনএ হ্যারিস ছাড়াও কার্যকরী সমিতির সদস্য মেনলা এথেনপা, কার্যকরী সমিতি এবং কম্পিটিশন্স কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ, এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রমুখ ছিলেন।

২০১৯ সালে ইগরকে কোচ হিসাবে নিয়োগ করেছিল ফেডারেশন। কিন্তু পাঁচ বছরে জাতীয় দলের কোন উন্নতি হয়নি। র‌্যাঙ্কিংয়েও ভারত অনেক নীচে নেমে গিয়েছে। আন্তঃমহাদেশীয় কাপ, ত্রিদেশীয় কাপ, দু’বার সাফ জেতা ছাড়া আর কোনও ট্রফিই দিতে পারেননি ভারত।

আরও পড়ুন- আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে বিরাট-অর্শদীপরা, ভাইরাল ভিডিও


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...