Saturday, April 4, 2026

মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে রশ্মি মেদিনীপুর উইজার্ডস জয়ী, কাশিশের ৬৯ রান

Date:

Share post:

সোমবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ২৮ রানে হারিয়ে দিল রশ্মি মেদিনীপুর উইজার্ডস। তাদের হয়ে কাশিশ আগরওয়াল ৫৭ বলে ৬৯ রান করেন। দেবরাতি গুহ ১১ রান দিয়ে ৩ উইকেট নেন, অঙ্কিতা বর্মন ১৩ রানে দিয়ে ২ উইকেট তুলে নেন এবং মনিকা মাল ২১ রান দিয়ে ২ উইকেট নেন।

প্রথমে ব্যাট করে মেদিনীপুর উইজার্ডস ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান করে।কলকাতা টাইগার্সের হয়ে অধিনায়ক মিতা পল ২৪ রানে ৩ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে গিয়ে কলকাতা টাইগার্সরা দ্রুত উইকেট হারায়। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯৫ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। কলকাতা টাইগার্সের হয়ে মিতা সর্বোচ্চ ২৮ রান করেন।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...