Tuesday, March 24, 2026

মেসির পর এবার এমবাপেকে পাল্টা দিলেন রাফিনহা

Date:

Share post:

এবার কিলিয়ান এমবাপের পালটা দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার রাফিনহা। কয়েকদিন ইউরো কাপ টুর্নামেন্টকে সব থেকে কঠিন প্রতিযোগিতা বলেছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপে। যার পালটা দিয়েছিলেন মেসি। আর এবার এই নিয়ে মুখ খুললেন রাফিনহা।

শুরু হয়েগিয়েছে ইউরো কাপ। আর কয়েকদিন বাদে শুরু কোপা আমেরিকা কাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপে বলেছিলেন, বিশ্বকাপের থেকেও কঠিন প্রতিযোগিতা ইউরো কাপ। যা নিয়ে মুখ খুলেছিলেন মেসি। লিও বলেছিলেন, “যেখানে আর্জেন্তিনা, ব্রাজিল, উরুগুয়ের মতন দেশ খেলে না , তাহলে কোথায় কঠিন প্রতিযোগিতা হল। ” আর এবার পালাটা দিয়ে রাফিনহা বলেন, “ ওর জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের কাছে আনন্দের যে কাতার বিশ্বকাপে ও দক্ষিণ আমেরিকার একটি দলের কাছেই হেরেছিল। আমি দেখতে চাই, ইউরোপিয়ান দলগুলি দক্ষিণ আমেরিকায় এসে বাছাইপর্বে কেমন খেলে? দেখুক কীরকম মাঠে আমরা নামি আর কী মনোভাবের মোকাবিলা করতে হয়। দেখা যাক, বিষয়টা ওদের কাছে সোজা না কঠিন।“

কাতার বিশ্বকাপে ফাইনালে আর্জেন্তিনার কাছে হারে ফ্রান্স।

আরও পড়ুন- আজ ইউরোর অভিযান শুরু করতের চলেছে ফ্রান্স

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...