Monday, April 6, 2026

মেঘলা মঙ্গলে তৈরি বর্ষার অনুকূল পরিস্থিতি! বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

উত্তরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে অস্বস্তির পরিবেশের মধ্যেই মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশে বর্ষা (Monsoon) আসার ইঙ্গিত দেখছে বাঙালি। হাওয়া অফিস (Weather Department) বলছে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ শহরতলির বিভিন্ন এলাকায়। বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃহস্পতিবার থেকে পাকাপাকিভাবে বর্ষা এসে যাবে দক্ষিণে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা আসায় ভারী বৃষ্টির জেরে দুর্যোগ বেড়েছে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও পরিস্থিতির তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় লাল সতর্কতাও জারি রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভ্যাপসা গরম থাকবে।

তবে এদিন দক্ষিণবঙ্গের ছবিটা একটু হলেও অন্যরকম। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন -চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ভোররাত থেকেই তিলোত্তমার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...